বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানার উদ্যোগে বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ মহানগরীর পাঠানটুলায় আর-রশিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর/১৮ আশ্বিন) দুপুর আড়াইটায অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের জালালাবাদ থানা সভাপতি ইশমাম আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি জুনাইদ আসিফের পরিচালনায় প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য, সিলেট মহানগরী সভাপতি মুহিবুর রহমান রায়হান।
সমাবেশে থানা সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য সংগঠনের জালালাবাদ থানার নির্বাচিত সভাপতি হিসেবে ইশমাম আহমদ ও মনোনীত সেক্রেটারি হিসেবে সাঈদ ইব্রাহিম নাবিলের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। পরে তিনি নির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
সমাপনী অধিবেশনে নবনির্বাচিত সভাপতি ইশমাম আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুকিত, স্কুল বিভাগ সভাপতি মাহমুদ সিদ্দিকী ও এমসি কলেজ বায়তুলমাল সম্পাদক জুনাইদ ইবনাত আসিফ। সেক্রেটারি সাঈদ ইব্রাহিম নাবিলের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের জালালাবাদ থানার প্রশিক্ষণ ও প্রচার সম্পাদক আবরারুল হক কামরান, বায়তুলমাল সম্পাদক ইয়াহইয়া আহমদ, অফিস ও প্রকাশনা সম্পাদক উমায়ের খান, ছাত্রকল্যাণ ও মাদরাসা কার্যক্রম সম্পাদক আশরাফুল ইসলাম, স্কুল কার্যক্রম সম্পাদক উবায়দুর রহমান সাফওয়ান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আতহার মুহসিন ও আখালিয়া আবাসিক শাখার দায়িত্বশীল আবু বক্কর সিদ্দিক তাহমিদ।–সংবাদ বিজ্ঞপ্তি