মাদরাসাবাজারে ড ফয়েজ উদ্দিন এমবিইর সমর্থনে পথসভা

প্রকাশিত October 2, 2025
মাদরাসাবাজারে ড ফয়েজ উদ্দিন এমবিইর সমর্থনে পথসভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিইর সমর্থনে বালাগঞ্জের মাদরাসাবাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন ড মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিইর বড়ভাই বিশিষ্ট সমাজসেবী মো নিজাম উদ্দিন।
এসময় তিনি বলেন, পারিবারিকভাবেই
”আমরা ভাইয়েরা সমাজসেবার সাথে যুক্ত। আমাদের বড় ভাই ‘গরীবের ডাক্তার’ খ্যাত প্রফেসর ডা আলাউদ্দিন এফআরসিএস এলাকায় বিনা পয়সায় রোগী দেখে ব্যাপক সুনাম অর্জন করেছিলেন। তার সমাজসেবার ব্রত থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের ছোটভাই ড মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই সমাজসেবার পাশাপাশি রাজনীতির সাথে যুক্ত রয়েছেন।”
তিনি বলেন, ড মোহাম্মদ ফয়েজ উদ্দিন বিগত সরকারের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে যুক্তরাজ্যে থেকেও প্রতিবাদ করেছে। তার মেধা ও দক্ষতার কারণেই সেদেশে ব্যাপক সুনাম কুড়িয়েছে। বর্তমান সময়ের দাবি তার মতো উচ্চ শিক্ষিত মেধাবীদের মুল্যায়ন করা।
তিনি আরও বলেন, ড মোহাম্মদ ফয়েজ উদ্দিনের নির্বাচনী প্রচারণায় ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। বিএনপি তাকে মনোয়ন দিলে ‘ধানের শীষ’ প্রতীকের বিজয় সুনিশ্চিত হবে।
এর আগে, মো নিজাম উদ্দিনের নেতৃত্বে উপজেলার মাদরাসাবাজার, গহরপুর, মুরারবাজার, বাংলাবাজার, আদিজপুর, পশ্চিম গৌরীপুর ও আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ, ফ্যাস্টুন, পোস্টারিং ও লিফলেট বিতরণ করা হয়।
পথসভা ও গণসংযোগে এলাকাবাসীর পাশাপাশি উপস্থিত ছিলেন নাবির মোহাম্মদ নিজাম, জাহিদুল ইসলাম জুনান, শাহান আহমেদ, আব্দুল কাইয়ুম, শাহ নওয়াজ উদ্দিন, এলু আহমেদ, আবদুল করিম, মুন্না আহমেদ প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি