সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে বিএনপি : ফয়সল চৌধুরী

প্রকাশিত October 1, 2025
সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে বিএনপি : ফয়সল চৌধুরী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত তিনি উপজেলার বাদেপাশা ইউনিয়ন, শরিফগঞ্জ ইউনিয়ন, ভাদেশ্বর ইউনিয়ন ও ঢাকাদক্ষিণ ইউনিয়নের পূজামণ্ডপগুলো পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় ফয়সল আহমদ চৌধুরী বলেন, বাংলাদেশ হচ্ছে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সম্প্রীতির দেশ। এখানে মানুষের সাথে মানুষের কোনো ভেদাভেদ নাই; কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার দেশে ধর্মীয় ভেদাভেদ ও হানাহানি সৃষ্টি করে রেখেছিল। দেশের সম্প্রীতি বিনষ্ট করতে আওয়ামী সরকারের এজেন্টরা পূজার সময় হাঙ্গামা করার অপচেষ্টা চালাতো। এর ফল তারা পেয়েছে। দেশের মানুষ তাদেরকে বিদায় করেছে।
তিনি আরও বলেন, এবারও ঠিক পূজার সময় পার্বত্য অঞ্চলে এইসব পরাজিত ফ্যাসিস্ট অস্থিরতা তৈরির অপচেষ্টা করেছে; কিন্তু দেশের মানুষ এখন সজাগ ও সচেতন। ফ্যাসিস্টদের দুরভিসন্ধি মানুষ বুঝে গেছে। তাদের কোনো অপচেষ্টা আর সফল হবে না।
ফয়সল চৌধুরী বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে মুসলিম, হিন্দু, খ্রিস্টান তথা সব ধর্মের লোকদের অধিকার নিশ্চিত করা হবে।
পরিদর্শনকালে উত্তর বাদেপাশা ইউনিয়নের শ্রী শ্রী কৃষ্ণ মন্দির দুর্গাপূজামণ্ডপ সভাপতি অরবিন্দু, সাধারণ সম্পাদক ঝলক দাশ ও সাংগঠনিক সম্পাদক শংকর দাশসহ নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
শরিফগঞ্জ ইউনিয়নের রাংজিয়ল শ্রী শ্রী কালাচাঁদ বাড়ি সার্বজনীন পূজামণ্ডপ সভাপতি শ্রীবাস বিশ্বাস ও সাধারণ সম্পাদক কার্তিক বিশ্বাস এবং কাদিপুর উত্তরপাড়া সর্বজনীন দূর্গাপূজামণ্ডপ সভাপতি শ্রী সুবোধ রঞ্জন দাশ মেম্বার ও সাধারণ সম্পাদক সুবোধ মাস্টারসহ নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল শ্রী শ্রী গোপেশ্বর শিব মন্দিরের সভাপতি ডা বাসুদেব কর্মকার, সাধারণ সম্পাদক অধ্যাপক বিশ্বজিৎ দেব ও সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎভূষণ দেব এবং ঢাকাদক্ষিণ শ্রী চৈতন্য মন্দির সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ সভাপতি উজ্জ্বল দেব ও সাধারণ সম্পাদক সত্যজিৎসহ নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিএনপির উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।–সংবাদ বিজ্ঞপ্তি