শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার মহানগরীর নাইওরপুলে রামকৃষ্ণ মিশন আশ্রম ও মিরাবাজারে শ্রী শ্রী বলরাম জীউর আখড়াসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মহাঅষ্টমীর দিন বিকেলে তিনি পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। সকলে মিলেমিশে যেন এই উৎসব উদযাপন করতে পারেন সেজন্য সিলেট সিটি কর্পোরেশন সর্বদা সচেষ্ট রয়েছে।
পুজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে কর্নেল (অব) মোহাম্মদ একলিম আবদীন, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাশ, শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির সভপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দে, কোষাধ্যক্ষ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পূজা পরিচালনা কমিটির সভাপতি সৌমিত্র চৌধুরী শ্যামলু, সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শক ফারুক আহমদ প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি