বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে সমাজের সুবিধাবঞ্চিত নারী, পুরুষ ও শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের কুঞ্জবন মুন্সিবাড়িতে এসব বিতরণ করে সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটি।
এসময় উপস্থিত ছিলেন মুন্সিবাড়ির সুনিলময় কুমার দাশ চৌধুরী, অনিকা দাস চৌধুরী ও স্বাগত কিশোর দাশ চৌধুরী সহ অন্যরা।
সুবিধাভোগীরা সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটির প্রতি কৃতজ্ঞতা জানান।
আয়োজকরা জানান, তারা সবসময় চেষ্টা করেন শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে-অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে।
প্রায় ২০০ ব্যক্তির মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়।