মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ৪ ইউনিয়নে ৩২টি মণ্ডপে মহাষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে ।
এ উপলক্ষে রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মধ্যনগর উপজেলা সদর মন্দির পূজামণ্ডপ পরিদর্শনকালে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, থানার অফিসার ইনচার্জ মো মনিবুর রহমান ও মধ্যনগর উপজেলার দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন শাকিল মাহমুদ।
উপজেলার ৩২টি মণ্ডপের মধ্যে রয়েছে উপজেলা সদরসহ মধ্যনগর সদর ইউনিয়নে ১১টি, চামরদানী ইউনিয়নে ৯টি। দক্ষিণ বংশীকুণ্ডা ইউনিয়নে ৯টি ও উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নে ৩টি।
প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে।