হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা পরিদর্শন করেছেন।
উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামের দুই কীর্তি পুরুষ, ব্রিটিশ আমলে নবীগঞ্জ থানার ৩৯ নম্বর সার্কেলের সহোদর সরপঞ্চ ও ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের স্থানীয় সংগঠক সনাতন দাস ও দীননাথ দাসের নামানুসারে ২০২৪ সালের ১ জানুয়ারি এই সংস্থা প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠার পর থেকে সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা ছাত্র ও যুব সমাজকে নিয়ে বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিংয়ে বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিসহ ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর/১৩ আশ্বিন) সংস্থার কার্যালয় পরিদর্শনে আসেন নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম। এসময় তাদেরকে স্বাগত জানান, সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা রত্নদীপ দাস রাজু, সভাপতি দেবাশীষ দাশ রতন, সাধারণ সম্পাদক জনি দাশ, সদস্য সৃষ্টি রাণী দাশ, ওলী রাণী দাশ, নিখিলেশ দাশ, তীর্থ দাশ প্রমুখ।
পরিদর্শনকালে দুই কর্মকর্তা সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থার কার্যক্রমে সন্তোষ সন্তোষ প্রকাশ করেন।–সংবাদ বিজ্ঞপ্তি