নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজ দায়িত্বাধীন এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করেছে।
এ জন্যে গত ২৪ সেপ্টেম্বর থেকে সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় সীমান্ত হতে ৮ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত ৫২টি পূজামণ্ডপে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর/১২ আশ্বিন) ১৯ বিজিবি অধিনায়ক লে কর্নেল মো জুবায়ের আনোয়ার পিএসসি জকিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও পূজা কমিটির নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। তিনি দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা কর্তব্যে নিয়োজিত বিজিবি টহল দলকে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
অধিনায়ক পরে সাংবাদিকদের সাথেও কথা বলেন।