শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে শাল্লা উপজেলার ১০টি পূজামণ্ডপে সিসি ক্যামেরা প্রদান করেছেন।
পূজামণ্ডপগুলো হলো শাল্লা ইউনিয়নের শাল্লা আলীনগর পূজামণ্ডপ, খেরুয়ালা পূজামণ্ডপ, বাহাড়া ইউনিয়নের বাহাড়া পূজামণ্ডপ, মোহনখল্লী পূজামণ্ডপ, মুক্তারপুর নওয়াহাটি পূজামণ্ডপ, হবিবপুর ইউনিয়নের সাউদেরশ্রী পূজামণ্ডপ, আটগাঁও ইউনিয়নে মামুদনগর সর্বজনীন পূজামণ্ডপ, শরীফপুর পূজামণ্ডপ ও বড়গাঁও পূজামণ্ডপ।
শাল্লা উপজেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ চৌধুরী জানান, অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলের পক্ষ থেকে তারা সিসি ক্যামেরাগুলো উল্লেখিত পূজামণ্ডপগুলোর দায়িত্বশীলদের হাতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর/১১ আশ্বিন) তুলে দিয়েছেন।