বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,ভবিষ্যতে বাংলাদেশের কোনো নির্বাচনে আর ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণের সুযোগ থাকবে না। এ দু’টি দলকে নিষিদ্ধ করতে হবে।
তিনি এনসিপিকে নির্বাচনী প্রতীক ‘শাপলা’ না দেওয়ার সিদ্ধান্তকে নির্বাচন কমিশনের ‘ব্যর্থতা’ বলে আখ্যায়িত করেছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এনসিপির মৌলভীবাজার কমিটির সমন্বয় সভা শেষে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে সারজিস আলম এসব কথা বলেন।
তিনি বলেন, ২০১৪, ২০১৮ কিংবা ২০২৪ সালের নির্ব াচনে যারা ‘আওয়ামী লীগ ও তাদের ডামি’ প্রার্থী ছিলেন তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণের কোনো অধিকার নেই।’
পিআর প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে থাকলেও নিম্নকক্ষে নই।’
এ সময় এনসিপির যুগ্মআহবায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, মৌলভীবাজার এনসিপির প্রধান সমন্বয়ক ফাহাদ আলম ও যুগ্মসমন্বয়ক এহসান জাকারিয়াসহ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সারজিস আলম এনসিপির মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির সাথে দলের নানা বিষয় নিয়ে দীর্ঘ সভা করেন।