নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে অবৈধ যানবাহন বিরোধী অভিযানের প্রথম দিনে ৮৭টি অবৈধ যানবাহন আটক হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর/৭ আশ্বিন) সকাল ৮টা থেকে মহানগরীর মেন্দিবাগ, নাইওরপুল, জিতু মিয়ার পয়েন্ট, রিকাবীবাজার ও পাঠানটুলা পয়েন্টে একযোগে জ্যেষ্ঠ কর্মকর্তাদের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়।
সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম সরেজমিনে অভিযান প্রত্যক্ষ করেন।
অভিযানে সন্ধ্যা পর্যন্ত ৬৫টি ব্যাটারি চালিত রিকশা,
৫টি সিএনজি চালিত অটোরিকশা, ১টি লেগুনা, ১৪টি মোটরসাইকেল, ১টি ট্রাক ও ১টি পিকআপ আটক করা হয়। এ ব্যাপারে ১৭টি মামলা দায়ের করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব অভিযানে মহানগর পুলিশকে সহযোগিতা করে।