দিরাই কলেজে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে ছাত্রদল

প্রকাশিত September 21, 2025
দিরাই কলেজে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে ছাত্রদল

দিরাই প্রতিনিধি : নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে দিরাই সরকারি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল মিছিল ও পরিচিতি সভা করেছে।।
রবিবার (২১ সেপ্টেম্বর/৬ আশ্বিন) দুপুরে কলেজ ক্যাম্পাসে মিছিল শেষে নবীন শিক্ষার্থীদের সাথে পরিচিতি সভা করা হয়।
এসময় উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুহাসান চৌধুরী সাজু ও কলেজ ছাত্রদলের আহবায়ক সালমান মিয়াসহ কলেজ, পৌরসভা ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।