জকিগঞ্জে কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে যুবক নিখোঁজ

প্রকাশিত September 20, 2025
জকিগঞ্জে কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে যুবক নিখোঁজ

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে সুনাম উদ্দিন (৩৪) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়নের জামডহর গ্রামে এ ঘটনা ঘটে। সুনাম উদ্দিন গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত ছকিন আলীর ছেলে।
এলাকাবাসী জানান, শারীরিকভাবে প্রতিবন্ধী সুনাম উদ্দিন প্রতিদিনের মতো বাড়ির পাশে কুশিয়ারা নদীতে গোসল করতে যান। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা। ধারণা করা হচ্ছে, তিনি পানিতে তলিয়ে গেছেন।
নিখোঁজ সুনাম উদ্দিনের বড় ভাই আজাদ উদ্দিন জানান, জুমার নামাজের পর থেকে খোঁজাখুঁজি শুরু করে গভীর রাত পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।