নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের লস্করপুরে ৯৯ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করেছে।
র্যাব-৯, সদর কোম্পানি ও সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে জেলার সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লস্করপুর রেলক্রসিং এলাকায় একটি নম্বরবিহীন মোটরসাইকেল আরোহীকে আটক করে।
পরে এই ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ সূত্রে তার নিকট থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার ও মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মো রাসেল মিয়াকে (২৭, পিতা মো আব্দুল হাকিম, চর গোবিন্দপুর, কোতয়ালি, ময়মনসিংহ)
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামতসহ হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।