নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) প্রায় ১৩ লাখ টাকার ভারতীয় গরু ও জিরা আটক করেছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর/৪ আশ্বিন) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের জৈন্তাপুর বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল উপজেলার সীমান্ত এলাকায় ফুলবাড়ী নামক স্থানে অভিযান পরিচালনা করে।
এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৫টি গরু আটক করা হয়, যেগুলোর সিজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়াও বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সুরাইঘাট বিওপির একটি আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৪০ কেজি জিরা আটক করতে সক্ষম হয়, যার সিজারমূল্য ২ লাখ ৪০ হাজার) টাকা বলে বিজিবি জানিয়েছে।