জকিগঞ্জে শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত September 19, 2025
জকিগঞ্জে শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জকিগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেটের জকিগঞ্জ থানার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার ৮৫টি পূজামণ্ডপ কমিটিকে নিয়ে এই সভার আয়োজন করা হয়।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মফিজুর রহমান, জকিগঞ্জের ইউএনও মো মাহবুবুর রহমান, এসি ল্যান্ড প্রণয় বিশ্বাস, জকিগঞ্জ পূজা উদযাপন পরিষদ সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, জ্যোতিষ চন্দ্র পাল, জকিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, লায়েক আহমদ, উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা দিবেন্দু ভট্টাচার্য মিঠুন, ফয়ার সার্ভিস বিভাগের প্রতিনিধি মাসুদ রানা, বিজিবির নায়েক সুবেদার নাজির আহমদ, পল্লী বিদ্যুতের এজিএম আবুল ফজল, পূজা কমিটির সত্যজিৎ পুরকায়স্থ, রাধাকান্ত রায় প্রমুখ।
মতবিনিময় সভায় জানানো হয়, দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ভাবে ও নির্বিঘ্নে উদযাপনে প্রতিটি পূজা্মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ও পুলিশ নিয়োগ ছাড়াও প্রতিটি পূজামণ্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।