নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটে ২২৪ বোতল ফেনসিডিলসহ ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব-৯, সদর কোম্পানি সিলেটের একটি আভিযানিক দল গত ১৭ সেপ্টেম্বর আনুমানিক রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ফটক এলাকায় চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে ভোলাগঞ্জ সাদাপাথর থেকে সিলেটমুখী একটি সাদা রংয়ের ‘হায়েস’ থামিয়ে ৬ ব্যক্তিকে আটক করে।
পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য মতে, ১৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বিজয় হোসেন (৩০, পিতা মো বাদল, বাউনিয়া, তুরাগ, ঢাকা), মিজানুর রহমান (৩১, পিতা আকরম আলী, মিত্রিমহল, গোয়াইনঘাট, সিলেট), আব্দুর রব (৪৫, পিতা শহীদ উল্লা ভুঁইয়া, গংগাপুর, সদর, লক্ষীপুর), মো পারভেজ আলী (২৫, পিতা আবু সাঈদ, আংগারগাড়া, ভালুকা, ময়মনসিংহ), মো হুমায়ুন কবির (৪৬, পিতা মৃত আহির উদ্দীন, রানীপুর, চিরিবন্দর, দিনাজপুর) ও মো আমির হোসেন (৪৩, পিতা মৃত আব্দুল মালেক, কাকুয়ার পাড়, সিলেট।
এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে অপর একটি অভিযানে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাজারে বিসমিল্লাহ রেস্ট হাউসে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার এবং মো রবিউল ইসলাম (৪৩, পিতা মো কদম আলী হাওলাদার, বরপা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ) ও রেবেকা আক্তার লিপি (৩৬, পিতা মৃত হেরমত আলী, বাদেড়ী, কালীগঞ্জ, ঝিনাইদহ) নামের দু’জনকে গ্রেফতার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একই দিন সকাল সোয়া ৬টার দিকে উপজেলার টুকেরবাজারে অভিযান পরিচালনা করে ২১ বোতল ফেনসিডিলসহ মো গোলাপ মিয়া (২৩, পিতা মো মঙ্গল মিয়া, ইসলামপুর, কোম্পানীগঞ্জ, সিলেট) নামে আরেকজনকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।