জৈন্তাপুরে ১৯ বিজিবির অভিযানে ভারতীয় গরু ও সিগারেট জব্দ

প্রকাশিত September 16, 2025
জৈন্তাপুরে ১৯ বিজিবির অভিযানে ভারতীয় গরু ও সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ লাখ ১০ হাজার টাকার ভারতীয় গরু ও সিগারেট জব্দ করেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর/১ আশ্বিন) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির জৈন্তাপুর বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল ঘিলাতৈল এলাকায় অভিযান পরিচালনা করে। এতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৮টি গরু আটক করা হয়, যেগুলোর সিজারমূল্য ১২ লাখ টাকা।
এছাড়াও সোমবার (১৫ সেপ্টেম্বর) জৈন্তাপুর ও গুয়াবাড়ি বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২ হাজার ২৫০ প্যাকেট সিগারেট ও ১টি গরু জব্দ করতে সক্ষম হয়। আটককৃত গরু ও সিগারেটের সিজারমূল্য ৫ লাখ ১০ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।