হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, জীবনের শেষপ্রান্তে এসে তিনি আবারও দিরাই-শাল্লাবাসীর পাশে থাকতে চান। এবারই তার জীবনের শেষ নির্বাচন। তাই কাঙ্ক্ষিত বিজয় অর্জনে সবাইকে প্রস্তুত থাকতে হবে।
সোমবার (১৫ সেপ্টেম্বর/৩১ ভাদ্র) শাল্লা সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রধান অতিথি বক্তব্য রাখছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সমাবেশে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম থেকে নেতা-কর্মী-সমর্থকরা মিছিল করে এসে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে নাছির উদ্দিন চৌধুরী তার দুই কন্যাসহ মঞ্চে উপস্থিত হলে উপস্থিত জনতা তাদেরকে বিপুল করতালির মাধ্যমে স্বাগত জানায়।
নাছির উদ্দিন চৌধুরী আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘আপনারা, শাল্লার মানুষ আমাকে খুব ভালোবাসেন। সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার যোগ্যতা হয়তো আমার নেই; কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের জন্য কাজ করে যেতে চাই। আপনাদের সমর্থনে আমি একবার এমপি হয়েছিলাম। তখনো বা কখনো নিজের জন্যে কিছু করিনি। আজও চিকিৎসাধীন অবস্থায় আপনারা আমার পাশে আছেন।’
তিনি সুনামগঞ্জ-২ আসন বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার আশা প্রকাশ করে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শাল্লা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক আব্দুল আওয়ালের সভাপতিত্বে এবং কৃষক দলের সিনিয়র যুগ্মআহ্বায়ক একরামুল হোসেন, সদস্য সচিব হাবিবুর রহমান হাবুল ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান রিয়াজের সঞ্চালনায় জনসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাছির উদ্দিন চৌধুরীর কন্যা নাজিয়া চৌধুরী, যা নেতা-কর্মী-সমর্থকদেরকে দারুণভাবে উজ্জীবিত করে।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাহবুব সুবহানী চৌধুরী, আলী আমজাদ তালুকদার, ডা উসমান গনি, সাবেক সহসভাপতি আলী আমজদ, সাবেক সদস্য আতাহার চৌধুরী, সাংবাদিক রুদ্র মিজান, শাল্লা উপজেলা কৃষক দলের যুগ্মআহ্বায়ক মো রফিকুল ইসলাম, হবিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মুছা মিয়া, আটগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনেদ আহমেদ তালুকদার, হবিবপুর ইউনিয়ন বিএনপির যুগ্মআহ্বায়ক শৈলেন্দ্র কুমার দাস, বাহাড়া ইউনিয়ন বিএনপির যুগ্মআহ্বায়ক বিজয় কান্তি সরকার, উপজেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক সাগর দাশ, ছাত্রদলের যুগ্মআহ্বায়ক রোমান আহমেদ, অন্যতম নেতা শাকিল আহমেদ প্রমুখ।
জনসমাবেশে দিরাই ও শাল্লা উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।