বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শহরের কালিবাড়িতে প্রেসক্লাব মিলনায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি অরুণ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল দেবের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের প্রধান সমন্বয়ক নারায়ন দাস, সহসভাপতি সুকেল রঞ্জন তালুকদার, আমিনুল ইসলাম আমিন, অরুণ কান্তি দাস ও সীমা তালুকদার এবং নির্বাহী সদস্য জুয়েল রানা তালুকদার ও সাধারণ সদস্য সুমি চন্দ প্রমুখ।
তারা বলেন, সুনামগঞ্জ তথা সিলেট বিভাগ হচ্ছে সংস্কৃতির একটি উর্বর স্থান। বিশেষ করে সাংস্কৃতিক রাজধানী খ্যাত সুনামগঞ্জে হাসনরাজা, রাধারমণ দত্ত, বাউল সম্রাট শাহ আব্দুল করিম ও ধামাইল গ্রামের আরেক প্রতিভা প্রতাপ রঞ্জন তালুকদার জন্ম নিয়েছেন। তাদের অসংখ্য গান বহির্বিশ্বে বাংলাদেশ তথা সুনামগঞ্জকে পরিচিত করেছে।
পরে শিল্পীরা ধামাইল গান পরিবেশন করেন।