নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভোলাগঞ্জ কোয়ারির সাদাপাথর এলাকায় লুটপাটের অন্যতম হোতা সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল শনিবার (১৩ সেপ্টেম্বর) আনুমানিক রাত সোয়া ১১টায় সিলেট মহানগরীর কুমারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে কোম্পানীগঞ্জ থানার মামলা {(নং-০৯, তারিখ-১৫/০৮/২০২৫ খ্রি, ধারা-খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন ১৯৯২ এর ৫ তৎসহ ৩৭৯/৪৩১ পেনাল কোড ১৮৬০) বহুল আলোচিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে (৫৪, পিতা মৃত আব্দুল বারী, ভোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ, সিলেট) গ্রেফতার কার হয়।
উল্লেখ্য, সাদাপাথর এলাকায় পাথর লুটের অভিযোগে বিএনপি গত ১১ আগস্ট দলের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের পদটি স্থগিত করে।
সাহাব উদ্দিনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও সিলেট কোতোয়ালি মডেল থানায় ৭টি মামলা রয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে সিলেট কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।