নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের মাধবপুরে প্রতিবেশীকে ফাঁসাতে ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে চাচাকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, জেলার মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী গত ১৬ জুন সন্ধ্যা আনুমানিক পৌণে ৭টায় খুন হয়।
এ ব্যাপারে তার পিতা বাদি হয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় একটি হত্যামামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
র্যাব-৯ আরও জানা যায়, নিহত স্কুল ছাত্রীর আপন চাচা প্রতিবেশীকে ফাঁসাতে তাকে কুপিয়ে হত্যা করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ ও র্যাব-৭, চট্টগ্রামের একটি যৌথ আভিযানিক দল গত ৮ সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা সোয়া ৬টায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় অভিযান পরিচালনা করে মামলার আসামি মো রেনু মিয়াকে (৫৫), পিতা মৃত মো আব্দুল আলী, এক্তিয়ারপুর, মাধবপুর, হবিগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।