ব্রিটেনের কার্ডিফে দারুস সুন্নাহ উইকেন্ড মাদরাসার ক্লাস উদ্বোধন

প্রকাশিত September 10, 2025
ব্রিটেনের কার্ডিফে দারুস সুন্নাহ উইকেন্ড মাদরাসার ক্লাস উদ্বোধন

ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে নব প্রজন্মের সন্তানদের সঠিক আকিদায় ইসলামী শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত দারুস সুন্নাহ উইকেন্ড মাদরাসায় ক্লাস উদ্বোধন হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর সকাল ১১টায় প্রচুর সংখ্যক ছাত্র ছাত্রী, অভিভাবক ও কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদের দোয়ার মাধ্যমে ক্লাস উদ্বোধন করা হয়।
ছাত্র-ছাত্রীদের পরিচিতি পর্ব শেষে জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির এবং শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাজী ফয়জুর রহমানের সুরা ফাতিহা ও সুরা ইখলাস মশক্ব প্রদানের মাধ্যমে উদ্বোধনী ক্লাস শুরু করা হয়।
দারুস সুন্নাহ উইকেন্ড মাদরাসার প্রধান শিক্ষক ও জেনারেল সেক্রেটারি মাওলানা আসাদুল ইসলাম এবং জয়েন্ট জেনারেল সেক্রেটারি ও কার্ডিফ শাহজালাল মসজিদের ট্রাস্টি মোহাম্মদ মকিস মনসুরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে দারুস সুন্নাহ উইকেন্ড মাদরাসার সভাপতি, কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ্, ট্রেজারার মাওলানা মিনহাজ উদ্দিন, এসিস্ট্যান্ট ট্রেজারার শেখ মোহাম্মদ আনোয়ার ও মাদ্রাসার প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি ক্বারী মো মোজাম্মেল আলী সহ অন্যরা বক্তব্য রাখেন।
এছাড়াও উন্মুক্ত আলোচনায় অংশ নেন আনজুমানে আল ইসলাহ কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারী নূরুল ইসলাম, স্পোর্টস এন্ড রিক্রিয়েশন সেক্রেটারি শাহ গোলাম কিবরিয়া, নির্বাহী সদস্য তৈমুছ আলী, নৌশাদ চৌধুরী, সৈয়দ কাহের, আব্দুল কাদির, অজিহুর রহমান মিজান, বিলাল খান, মোহাম্মদ বদরুল হক মনসুর, আমিনুর রহমান, মাইন উদ্দিন আহমেদ প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি