নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ২০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি অভিযানিক দল মঙ্গলবার (৯ সেপ্টেম্বব/২৫ ভাদ্র) রাত আনুমানিক ৭টায় জেলার আখাউড়া পৌরসভার দুর্গাপুর বাজার এলাকায় পৌঁছামাত্র ১টি কালো রঙের মোটরসাইকেল ও সাদা প্লাস্টিকের বস্তা রেখে ২ ব্যক্তি কৌশলে দৌড়ে পালাতে গিয়ে শেষপর্যন্ত ধরা পড়ে যায়।
পরে প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ মো তানিম ভূঁইয়া (২০, পিতা জামাল ভূঁইয়া, খালাজোড়া, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া) ও মো রাকিব মিয়াকে (২৪, পিতা মো হুমায়ুন কবির, কাশিনগর, সিংগাইড়বিল, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া) গ্রেফতরা করা হয়।
তারা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে থাকে বলে স্বীকার করেছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে জব্দকৃত আলামতসহ আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।