শাল্লা প্রতিনিধি : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা সহসভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী হত্যার প্রতিবাদে শাল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর/২৩ ভাদ্র) দুপুরে জেলা জমিয়ত ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা জমিয়তের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে ঘুঙ্গিয়ারগাঁও বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে শাল্লা শহীদ মিনারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দলের উপজেলা সভাপতি মাওলানা ইকরাম হোসাইনের সভাপতিত্বে ও জেলা অর্থ সম্পাদক, শাল্লা উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা পরিষদ মসজিদের খতীব হাফিজ মাওলানা এনামুল হক,
উপজেলা জমিয়তের সহসাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুকনুদ্দীন আল মাহমুদ, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা মুয়াজ্জম হোসাইন, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আতিকুর রহমান জনাবী, যুব জমিয়তের উপজেলা সাধারণ সম্পাদক মুফতি ইমামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু তাহের হাবিবী, ছাত্র জমিয়তের উপজেলা শাখার সাবেক সভাপতি হাফিজ মাওলানা মাসুম বিল্লাহ, সাবেক ছাত্র জমিয়ত নেতা মুফতি আব্দুল্লাহ আল মামুন, গণ পরিষদ নেতা মাওলানা মাসুম বিল্লাহ, শ্রমিক জমিয়ত নেতা আবু বকর, এনসিপি নেতা মাওলানা রাকিবুল হাসান ছাত্র জমিয়ত নেতা মাওলানা আব্দুল্লাহ আল মামুন রাসেল প্রমুখ।
বক্তারা হুশিয়রি দেন, মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর খুনিদের দ্রুত সনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে সুনামগঞ্জ জেলা অচল করে দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে দিরাই-মদনমোহন সড়কে নিখোঁজ হন মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী। এর ৩ দিন পর ৫ সেপ্টেম্বর সকালে দিরাই উপজেলার শরিফপুর ইটভাটা এলাকার নদীতে তার নিথর দেহ ভেসে ওঠে।