নিজস্ব প্রতিবেদক : সিলেটে যথাযোগ্য মর্যাদায় সাবেক অর্থমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও খ্যাতিমান অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর/২১ ভাদ্র) সিলেট জেলা বিএনপি মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করে।
দুপুর ১২টায় মৌলভীবাজারে মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। পরে বাদ মাগরিব হজরত শাহজালাল (র) মাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়া বিকেলে মৌলভীবাজারে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, যুগ্মসম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, আবুল কাশেম, অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আল আসলাম মুমিন, থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির শমছু ও আবুল হাসনাত, ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা নাজিম উদ্দিন, সহ যুব বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আলাই, সদস্য আফতাব উদ্দিন, আশরাফুল আলম বাহার, সাদিকুর রহমান টিপু প্রমুখ।