কসবায় গাঁজা ও বিশ্বম্ভরপুরে মদসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত September 5, 2025
কসবায় গাঁজা ও বিশ্বম্ভরপুরে মদসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ১২০ কেজি গাঁজাসহ একজনকে ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ৭১ বোতল আমাদানি নিষিদ্ধ মদসহ একজনকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কসবা উপজেলার বায়েক এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করে।
পরে তার বাড়ি থেকে আরও ১১৬ কেজি গাঁজা উদ্ধার ও মো হাসান (২৪, পিতা মইনুল ইসলাম, দেউস, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা) নামের এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
একই রাত সোয়া ৯টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর এলাকায় অভিযান চালিয়ে ৭১ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ আব্দুল হেকিম (৫০, পিতা মৃত আব্দুল মজিদ, ধনপুর, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ) নামের একজনকে গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে দুই আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।