নিজস্ব প্রতিবেদক : আগামীকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) সাবেক অর্থমন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও খ্যাতিমান অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী। সিলেটে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হবে।
এ উপলক্ষে সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ দুপুর ১২টায় মৌলভীবাজারে তার কবর জিয়ারত করবেন। এছাড়া বাদ মাগরিব সিলেটে হজরত শাহজালাল (র) মাজার প্রাঙ্গণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্যে সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী আহ্বান জানিয়েছেন।