সংখ্যাগরিষ্ঠতা নিয়েই বিএনপি সরকার গঠন করবে : ফয়সল

প্রকাশিত September 3, 2025
সংখ্যাগরিষ্ঠতা নিয়েই বিএনপি সরকার গঠন করবে : ফয়সল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, “মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের হাতেগড়া এশিয়ার বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪৭ বছরে পা দিয়েছে। এ দেশে বিএনপি না থাকলে গণতন্ত্র জীবিত থাকতো না। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করতে যতটুকু বেঁচে আছে সেটুকু বিএনপির জন্যই। বিএনপির হাতেই এ দেশ নিরাপদ। বিএনপি আছে-থাকবে জনগণের দল হয়ে; কিন্তু ফ্যাসিস্টরা পালিয়েছে-ফ্যাসিস্টদের পালাতেই হয়।”
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর/১৯ ভাদ্র) বিকেলে বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে ফয়সল আহমদ চৌধুরী একটি মিছিলে নেতৃত্ব দেন, যা বিয়ানীবাজার উপজেলা সদরের নিউ মাকের্ট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব সড়ক প্রদক্ষিণ করে ফের নিউ মার্কেটে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত সভায় পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেনের পরিচালনায় ফয়সল আহমদ চৌধুরী আরও বলেন, বিগত ১৫টি বছর খুনি শেখ হাসিনা বিএনপির অসংখ্য মানুষকে হত্যা-গুম করেছে। হাজার হাজার গায়েবি মামলা দিয়ে ঘরবাড়িতে শান্তিতে থাকতে দেয়নি বিএনপি নেতাকর্মীদের; কিন্তু এ দল জাতীয়তাবাদী শক্তির দল। এ দলকে কখনো দাবায়ে রাখা যাবে না।
মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল বারী সাইনু, সহসভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, সহসভাপতি সাইফুল ইসলাম সায়েক, ফয়সল উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কবির আহমদ, নজরুল ইসলাম, সাইবউদ্দিন, উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক শিপলু আহমদ, মিছবাহ উদ্দিন, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক এম এ হাসনাত জামিল, পৌর যুবদলের যুগ্মআহবায়ক জানে আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা হোসেন আহমদ, জেলা ছাত্রদলের যুগ্মসম্পাদক আহসান জামিল ও উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল ইসলাম।–সংবাদ বিজ্ঞপ্তি