১৯ বিজিবির অভিযানে মহিষসহ ৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

প্রকাশিত September 3, 2025
১৯ বিজিবির অভিযানে মহিষসহ ৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জকিগঞ্জ, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় আলাদা আলাদা বিশেষ অভিযান চালিয়ে একটি মহিষসহ প্রায় ৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে।
বুধবার (৩ সেপ্টেম্বর/১৯ ভাদ্র) গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ উপজেলার লক্ষীবাজার বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল মইয়াখালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩ লাখ ৪৩ হাজার ২০০ টাকার ৬ হাজার ৮৬৪ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করে।
একই দিন জৈন্তাপুর ও ডোনা বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১টি মহিষ ও ৫০০ কেজি চিনি জব্দ করতে সক্ষম হয়। এ সবের সিজার মূল্য ১ লাখ ৫৫ হাজার টাকা।
অভিযানের মাধ্যমে জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৪ লাখ ৯৮ হাজার ২০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।