জি কে গউছের সাথে প্রবাসীর নেতৃত্বে মজলিশ গ্রামবাসীর সাক্ষাৎ

প্রকাশিত September 3, 2025
জি কে গউছের সাথে প্রবাসীর নেতৃত্বে মজলিশ গ্রামবাসীর সাক্ষাৎ

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের সাথে ফ্রান্স প্রবাসী হারুন মিয়ার নেতৃত্বে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রামবাসী সাক্ষাৎ করেছেন।
এ সময় আশেপাশের আরও কয়েক গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে প্রবাসী হারুন মিয়া মজলিশপুর গ্রামের বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নয়নের দাবি জানান।
উত্তরে জি কে গউছ বলেন, বিএনপি উন্নয়নে বিশ্বাসী। তাই ‘ধানের শীষ’ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা প্রয়োজন। তাহলেই সর্বক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট এস এম বজলুর রহমান, অ্যাডভোকেট মুখলিউছুর রহমান, রতন আনসারি, শরীফ উদ্দিন চৌধুরী, আক্তার মিয়া, জুয়েল চৌধুরী, দুলাল মিয়া, আব্দুল কাইয়ুম, সোহাগ মিয়া, সিরাজুল ইসলাম ছুরুক, বশির মিয়া, আহাম্মদ আলী মিয়া, শামীম মিয়া, আব্দুল হোসেন, ইদ্রিছ আলী, রেদোয়ান আহমেদ শিপন চৌধুরী প্রমুখ।
ফ্রান্স প্রবাসী হারুন মিয়াসহ মজলিশপুর গ্রামবাসী জি কে গউছকে ফুলের তোড়া শুভেচ্ছা জানান।