বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে হবিগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর/১৭ ভাদ্র) দুপুরে শহরের কেন্দ্রীয় ঈদগা থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌধুরী বাজারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শুরুর আগে এক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউস ও বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা ডা সাখাওয়াত হাসান জীবন।
জি কে গউস বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য কাজ করেছে। তাই এতসব ষড়যন্ত্রের পরেও জনগণ বিএনপিকে রাস্তায় ফেলে যায়নি; কিন্তু আওয়ামী লীগ পালিয়েছে।