সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন সভাপতি শামীম সম্পাদক জসীম

প্রকাশিত August 31, 2025
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন সভাপতি শামীম সম্পাদক জসীম

ভ্রাম্যমাণ প্রতিবেদক : আনন্দমুখর পরিবেশে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট/১৬ ভাদ্র ) সুনামগঞ্জ পৌর বিপণির তৃতীয় তলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেন।
এবার দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি শামস শামীম সভাপতি ও দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি জসীম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহসভাপতি পদে দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি কামরুল হাসান চৌধুরী ও দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক-প্রকাশক সেলিম আহমেদ তালুকদার, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি শাহরিয়ার সুমন (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), অর্থ সম্পাদক পদে এনটিভি ইউরোপ প্রতিনিধি লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক পদে রাইজিংবিডির প্রতিনিধি ও দৈনিক জৈন্তাবার্তার ডেস্ক ইনচার্জ মনোয়ার চৌধুরী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে গ্লোবাল টিভির মিজানুর রহমান (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বাংলাভিশন প্রতিনিধি মাসুম হেলাল, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি আশিকুর রহমান পীর, একাত্তর টেলিভিশন ও দৈনিক সিলেটের ডাকের জেলা প্রতিনিধি শহীদনূর আহমেদ (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপ পরিচালক শেখ ওয়ালী ফয়েজ। নির্বাচন কমিশনার ছিলেন দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি এ কে কুদরত পাশা ও ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফজলুল করিম সাইদ।
এর আগে গত ২০ আগস্ট নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। ২২ আগস্ট মনোনয়নপত্র ক্রয় শুরু হয়ে শেষ সময় পর্যন্ত ১৬ জন প্রার্থী মনোনয়পত্র দাখিল করেন। মনোনয়ন জমা ও বাছাই শেষে ২৬ আগস্ট রাতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মোট ৪৫ সদস্যের মধ্যে ৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।