রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের নিউ মেম্বার ওরিয়েন্টেশন প্রোগ্রাম শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রেসিডেন্ট রোটারিয়ান সেলীনা আক্তার চৌধুরীর সভাপতিত্বে ও প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান পিপি অ্যাডভোকেট আব্দুল হাফিজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ডি ৬৫ রিপসা টিম বাংলাদেশের ডেপুটি কান্ট্রি কোঅরডিনেটর পিডিজি লেফটেন্যান্ট (অব) এম আতাউর রহমান পীর। বিশেষ অতিথি ছিলেন পিডিএফএল রোটারিয়ান ফিরোজা রহমান, কো-অরডিনেটর এডমিন রোটারিয়ান পিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান, কো-অরডিনেটর (ফাইন্যান্স) রোটারিয়ান পিপি মো কবির উদ্দিন, ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ ও এসিস্ট্যান্ট কো-কোঅরডিনেটর রোটারিয়ান আইপিপি মো আব্দুল বাসিত। কোরআন তেলাওয়াত করেন রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন, জাতীয় সংগীত পরিবেশন করেন সেক্রেটারি রোটারিয়ান মিয়া মোহাম্মদ রুস্তম ও রোটারি প্রত্যয় পাঠ করেন রোটারিয়ান পিপি প্রফেসর মো জাকির আলী। স্বাগত বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি প্রফেসর সাখাওয়াত হোসেন আজাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রোটারিয়ান পিপি আতিকুর রেজা চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করেন রোটারিয়ান পিপি অ্যাডভোকেট জামাল উদ্দিন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান বাহা উদ্দিন বাহার প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন রোটারিয়ান সৈয়দ সুয়েবুর রহমান, রোটারিয়ান এ এস এম জি কিবরিয়া, রোটারিয়ান ফারুক আহমেদ, রোটারিয়ান নুরুল আলম, রোটারিয়ান মো আবুল কালাম, রোটারিয়ান বদরুজ্জামান চৌধুরী, রোটারিয়ান আনোয়ার হোসেন প্রমুখ।
পরে নতুন সদস্যদরকে ফুল দিয়ে ও লেপেল পিন পরিয়ে বরণ করা হয়।–সংবাদ বিজ্ঞপ্তি