বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে দু’দিনের কর্মসূচি

প্রকাশিত August 30, 2025
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে দু’দিনের কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সিলেট জেলা বিএনপি দু’দিনের কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচি অনুযায়ী ১ সেপ্টেম্বর : প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে জেলা বিএনপির উদ্যোগে রেজিস্ট্রারি মাঠ থেকে দুপুর ১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।
এছাড়া ৩ সেপ্টেম্বর জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা ও পৌরসভায় আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রত্যেকটি ইউনিটে সুবিধাজনক সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ অভিযান, মৎস্য অবমুক্তকরণ, ক্রীড়ানুষ্ঠান এবং ফ্রি মেডিক্যাল ক্যাম্পেরও আয়োজন করা হবে।
বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীকে নিজ নিজ ইউনিটের ব্যানারসহ শৃঙ্খলাপূর্ণ মিছিলে যোগদান এবং কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন করার জন্য জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী আহ্বান জানিয়েছেন।–সংবাদ বিজ্ঞপ্তি