রুকুনুজ্জামান, পার্বতীপুর : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট/১৫ ভাদ্র) বিকেল ৫টায় কেন্দ্রীয় বাস টার্মিনালে পার্বতীপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয়কারী আব্দুর রউফ, গণধিকার পরিষদের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম রুবেল, জাতীয় নাগরিক পার্টির পৌর প্রধান সমন্বয়কারী সবুজ বিপ্লব, জুলাই যোদ্ধা সোহেল রানা ও তরিকুল ইসলাম।
বক্তারা নুরুল হক নুরের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে সরকারকে কারও গোলামী না করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর আহ্বান জানান।