ভোলাগঞ্জ থেকে লুণ্ঠিত আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ

প্রকাশিত August 30, 2025
ভোলাগঞ্জ থেকে লুণ্ঠিত আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ভোলাগঞ্জ থেকে লুট হওয়া আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে।
র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের টহল দল নিয়মিত দায়িত্ব পালনকালীন গোপন সূত্রে জানতে পারে যে, সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা এলাকার ধোপাগুল বাজারের পূর্বপ্রান্তে ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর রয়েছে।
এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-৯ টহল দল, সাদা পোশাকধারী সদস্য ও সিলেট জেলা প্রশাসনের একটি যৌথ আভিযানিক দল শনিবার (৩০ আগস্ট/১৫ ভাদ্র) বিকেল ৪টার দিকে ধোপাগুল এলাকায় অভিযান পরিচালনা করে এই পাথর জব্দ করতে সক্ষম হয়।