নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা গুম পরিবার আয়োজিত মানববন্ধনে বক্তারা গুম হওয়া সকলকে ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন।
আমরা গুম পরিবার, সিলেট আয়োজিত এ কর্মসূচি গুম হওয়া বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি এম ইলিয়াস আলী, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ দিনার, ছাত্রদল নেতা জুনেদ আহমদ ও ইলিয়াস আলীর গাড়িচালক আনসার আলীর পরিবারের সদস্যগণসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী ও ড এনামুল হক চৌধুরী, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও গুম হওয়া ইফতেখার আহমেদ দিনারের বোন তাহসিন শারমিন তামান্নাসহ অন্যরা।
বক্তারা আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পরও গুম হওয়া নেতা-কর্মীদের সন্ধান দিতে না পারায় অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেন।