মাধবপুরে কাঠসহ ৩ পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত August 29, 2025
মাধবপুরে কাঠসহ ৩ পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের মাধবপুরে পাচারকৃত ১৩৬ দশমিক ৭২ ঘনফুট কাঠ ও ২টি ট্রাকসহ ৩ পাচারকারীকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯, সিপিসি-৩ ক্যাম্প শায়েস্তাগঞ্জের টহল দল, সাদা পোশাকধারী সদস্য ও মাধবপুর বন বিভাগের একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (২৮ আগস্ট) আনুমানিক বিকেল পৌণে ৫টায় মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় এই কাঠ ও কাঠ পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক দুটিসহ কাঠ পাচারে জড়িত মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের মো সাইফুল ইসলাম (৩০, পিতা মৃত গাফফার মিয়া) এবং সুরমা চা বাগান এলাকার রেঙ্গু টিলার পান্না মুণ্ডা (৩৫, পিতা শিবলাল মুণ্ডা) ও মঙ্গল মুণ্ডাকে (৩৬, পিতা বিজয় মুন্ডা) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে হবিগঞ্জ জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বন আদালত বরাবর হস্তান্তর করা হয়।