ষড়যন্ত্র মোকাবেলা করে সঠিক সময়ে নির্বাচনের আশা ফয়সল চৌধুরীর

প্রকাশিত August 29, 2025
ষড়যন্ত্র মোকাবেলা করে সঠিক সময়ে নির্বাচনের আশা ফয়সল চৌধুরীর

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফয়সল আহমদ চৌধুরী আশা প্রকাশ করেছেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই সঠিক সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেছেন, মানুষ ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষায়। তাই যারা নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত জনগণই তাদেরকে প্রতিরোধ করবে।
ফয়সল আহমদ চৌধুরী বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টায় গোলাপগঞ্জের উত্তর বাদেপাশা ইউনিয়ন বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
তিনি বলেন, ‘বিএনপি একটি আদর্শ রাজনৈতিক দল। আমরা জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করি। শান্তি ও সমৃদ্ধির রাজনীতি করি। তাই যতবার বিএনপি ক্ষমতায় গিয়েছে ততবার দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতে সরকার গঠন করলে ইনশাল্লাহ কুশিয়ারা তীরবর্তী মানুষের উন্নয়নে ব্যাপক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।’
বাগলা শাহী ঈদগা বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনপির উত্তর বাদেপাশা ইউনিয়ন সভাপতি লোকমান আহমদ লকুছ। সাধারণ সম্পাদক শাহিন আহমদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি মাস্টার মইজ উদ্দিন, প্রথম যুগ্মসাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাহেদ, যুগ্মসাধারণ সম্পাদক রাসেল আহমদ নাজু, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল হাছির, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, সাংগঠনিক সম্পাদক ছটন মিয়া, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক বিলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক বাবুর আলী, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি রিয়াজ উদ্দিন গেদাই, সাধারণ সম্পাদক, নানু মিয়া, সাংগঠনিক সম্পাদক জয়নাল উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক দুলাল আহমদ, ইউনিয়ন বিএনপির সদস্য আলাউদ্দিন আলা, ফখর মিয়া, গিয়াস উদ্দিন, ফরিজ আলী মেম্বার, লোকমান আহমদ ও ধনই মিয়া।
এছাড়াও উত্তর বাদেপাশা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ও ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সকল শ্রেণিপেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।–সংবাদ বিজ্ঞপ্তি