দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট/১৩ ভাদ্র) দুপুর ১২টায় বিদ্যালয় মিলনায়তনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবালের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো রফিকুল ইসলামের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন জ্যেষ্ঠ শিক্ষক মো জিতু মিয়া, গোলাম মোস্তফা সরদার রুমি, আবু হেনা, আনোয়ার হোসেন, জেসমিন আক্তার ও তানভীর আল জামান। পবিত্র কোরআন তিলাওয়াত করেন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সামিহা রহমান ও ফাহমিদা ফাইজা চৌধুরী।
বক্তারা বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে হযরত মুহাম্মদের (সা) জীবনাদর্শ বাস্তবায়ন করলে জীবন সুন্দর ও সঠিকভাবে পরিচালিত হবে।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক আব্দুল কাদির।