নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ৮৬ বোতল বিদেশী মদসহ একজনকে গ্রেফতার করেছে।
র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের দুধপুর এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই মদসহ মো জুনায়েদ মিয়া (১৯, পিতা মো নূর মিয়া, ছাতারকোনা, ধনপুর, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ) নামে একজনকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুনায়েদ মিয়া ভারতীয় আমদানী নিষিদ্ধ বিদেশী মদ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেন।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।