নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেড় লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় অবৈধ পণ্য আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৭ আগস্ট/১২ ভাদ্র) সকাল ৬টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি আভিযানিক টহল দল সুরাইঘাট বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৫ হাজার টাকার ভারতীয় জিরা আটক করে।
এছাড়া আগের দিন মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে লক্ষীবাজার বিওপির একটি আভিযানিক টহল দল মইয়াখালী পয়েন্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৮০ কেজি ভারতীয় সুপারি আটক করে, যার মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা।
দুই অভিযানে আটককৃত পণ্যের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ৬৯ হাজার টাকা বলে জকিগঞ্জ ব্যাটালিয়ন জানিয়েছে।