চুনারুঘাটে গাঁজা ও দোয়ারাবাজারে মদসহ ২ জন গ্রেফতার

প্রকাশিত August 27, 2025
চুনারুঘাটে গাঁজা ও দোয়ারাবাজারে মদসহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৫৪ কেজি গাঁজা ও সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে ১৭৩ বোতল বিদেশী মদসহ দুই জনকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৬ আগস্ট) আনুমানিক রাত সাড়ে ৯টায় চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জি এলাকা হতে উল্লেখিত গাঁজাসহ মো মকবুল হোসেন (৩০, পিতা মৃত সোনাফর আলী, গাজীনগর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ) নামে একজনকে হাতেনাতে ধরে ফেলে।
একই রাত সোয়া ৯টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও এলাকা হতে উল্লেখিত বিদেশী মদসহ একজনকে গ্রেফতার করে। তার নাম মো হাবিবুর রহমান, বয়স ৩২ বছর, পিতা মো মজুমদার আলী, গ্রাম জালালপুর, উপজেলা দোয়ারাবাজার ও জেলা সুনামগঞ্জ।
গ্রেফতারকৃত দু’জনেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তাদেরকে উদ্ধারকৃত আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।