১৯ বিজিবির অভিযানে ৩৭ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক

প্রকাশিত August 25, 2025
১৯ বিজিবির অভিযানে ৩৭ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় পণ্য ও গরু আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ আগস্ট/১০ ভাদ্র) সকাল ৮টার দিকে কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি আভিযানিক টহল দল সিংগারখাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৮০০ প্যাকেট ভারতীয় ‘ওরিস’ সিগারেট আটক করে,যার সিজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।
এর আগে রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জৈন্তাপুর বিওপির একটি আভিযানিক টহল দল জমদুয়ার নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৭ লাখ টাকা মূল্যের ভারতীয় ১০টি গরু ও একটি পিকআপ আটক করে।
একই দিন দুপুর দেড়টার দিকে আমলশীদ বিওপির একটি আভিযানিক টহল দল শাহেদাবাদ কামালগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯৯০ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা আটক করে। আটককৃত মালামালের সিজারমূল্য ২ লাখ ৯৭ হাজার ৫২৫ টাকা।
অভিযানে মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৭ লাখ ১৭ হাজার ৫২৫ টাকা বলে ১৯ বিজিবি জানিয়েছে।