নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগর থানা পুলিশের তাৎক্ষণিক অভিযানে এস এ পরিবহনের কাভার্ডভ্যান থেকে ডাকাতদের লুঠ করা মালামাল উদ্ধার ও ৬ জন গ্রেফতার হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে এস এ পরিবহন পার্সেল সার্ভিস কার্ভাড ভ্যান ডাকাতির ঘটনায় ওসমানীনগর থানার মামলা (নং-০৮, তারিখ- ২৪/০৮/২০২৫ খ্রি ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০) রুজু হয়।
এর পরপরই থানা পুলিশের একাধিক আভিযানিক দল অভিযানে নেমে লুন্ঠিত ১৯ বস্তা জিরা, ১২ বস্তা ফুসকা, ৫৮ পিস শাড়ি, ১ হাজার ২০০ পিস ক্রিম ও ১ বস্তা চাল উদ্ধার, ডাকাতিতে ব্যবহৃত গাড়ি জব্দ এবং ডাকাত উপজেলার মো শানুর শাহ (২৯, পিতা মো জামাল উদ্দিন, রবিদাস), রলেক মিয়া (৪০, পিতা মৃত ওয়ারিছ আলী, মাটিহানী), আব্দুল মজিদ (২৪, পিতা মো আশিক উল্ল্যাহ, ভাড়ের), মো সুফিয়ান আহমেদ (২৬, পিতা মৃত ইরন আলী, ফতেপুর গুপ্তপাড়া) দিলশাদ আহমেদ রাজু (৩৪, পিতা আব্দুস সোবহান, মাটিহানী) ও সাইদুর রহমান সাদীকে (২১, পিতা আব্দুল মালিক, সুরতপুর) গ্রেফতার করে।
পরে গ্রেফতারকৃত ডাকাতদেরকে আদালতে সোর্পদ করা হয়।