শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২৫ আগস্ট/১০ ভাদ্র) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পরে পুরাতন শহীদ মিনারের সামনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নূরুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, যুগ্মআহবায়ক আব্দুল করিম, নিত্যানন্দ দাস নিতাই, আহ্বায়ক কমিটির প্রথম সদস্য,
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী ও বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাঈদ হোসেন সাগর।
এরপর সংগঠনের নেতা-কর্মীরা উপজেলা সদর ঘুঙ্গিয়ারগাঁও বাজারের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও ডাস্টবিন স্থাপন করেন।