মাধবপুরে ৫৩ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত August 25, 2025
মাধবপুরে ৫৩ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের মাধবপুর থেকে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে রবিবার (২৪ আগস্ট) আনুমানিক রাত পৌণে ১১টায় জেলার মাধবপুর উপজেলার চারাভাঙ্গা মোড় এলাকা হতে ৫৩ কেজি গাঁজাসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করেছে।
এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকারও জব্দ করা হয়।
আটককৃতরা হলো মাধবপুর উপজেলার শাহাবুদ্দিন (৩৫, পিতা মৃত আবু শামা, উত্তর সুরমা) ও মুসা মিয়া (৩৮, পিতা মৃত শিরু মিয়া, গোয়ালনগর)।
র‌্যাব-৯ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে মাধবপুর সীমান্তবর্তী এলাকা হতে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও গাঁজার গুড়া এনে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।