বিশেষ প্রতিবেদক : হবিগঞ্জে হাইওয়ে ও ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৪ আগস্ট/৯ ভাদ্র) সকাল ১১টায় এই ক্যাম্প উদ্বোধন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি (ইন্টেলিজেন্স) হারুন-উর-রশিদ হাযারী।
এ সময় তিনি বলেন, এখানে হাইওয়ে সড়কের পাশে ৪০ হাজার শ্রমিক কাজ করে। তাদের নিরাপত্তার জন্য এই পুলিশ ক্যাম্প বসানো হলো।
সিলেট অঞ্চলের পুলিশ সুপার মো রেজাউল করিমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশন্স-পূর্ব) হাবিবুর রহমান খান, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স-পূর্ব) মীর মোদ্দাছ্ছের হোসেন ও হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।