সিলেটে শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি পেশ

প্রকাশিত June 12, 2017
সিলেটে শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও কর্মরত শিক্ষকদের চাকরি সরকারিকরণে সিলেটে মানবন্ধন শেষে বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে।
সোমবার দুপুর ২টায় মহানগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের বিভাগীয় সভাপতি মো ফিরোজ উদ্দিন। সাধারণ সম্পাদক সাদিকুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, বিভাগীয় সহ সভাপতি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক ফরিদ উদ্দিন, অর্থ সম্পাদক বোরহান উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক ফাহিমা আক্তার, মৌলভীবাজার জেলা সভাপতি অনুপম কুমার সিনহা, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, শাহজাহান মিয়া, আব্দুল মালেক ও আবদুল মতিন।